দ. চীন সাগরে বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

দ. চীন সাগরে বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

Manual2 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

দক্ষিণ চীন সাগরে বৃহস্পতিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বেইজিং। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দফতর বলছে, এটি ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। শুক্রবার এ খবর জানিয়েছে আলজাজিরা।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

প্যারাসেল দ্বীপের চারপাশে সামরিক মহড়া চালানোর সময় চীনা বাহিনী অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে খবরে জানানো হয়।

Manual3 Ad Code

 

পেন্টাগন বলছে, এ পদক্ষেপটি বিতর্কিত সমুদ্রগুলোর উসকানিমূলক কার্যকলাপ এড়াতে দেশটির ২০০২ সালের প্রতিশ্রুতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Manual5 Ad Code

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত অঞ্চল নিয়ে সামরিক মহড়া পরিচালনা করা উত্তেজনা হ্রাস ও স্থিতিশীলতা বজায় রাখার সম্পূর্ণ বিপরীত। ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ চীনের এ ধরনের কার্যবলাপ ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।

 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে ২০০২ সালের ঘোষণা পরিপন্থী কাজ করছে বেইজিং। এতে বিতর্কিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় প্রভাব পড়বে।

 

চীন কয়েক দশক ধরে দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অংশ দাবি করে আসছে। সেখানে তারা কয়েকটি বিরোধীয় দ্বীপে সামরিকঘাঁটি নির্মাণ করে আসছে। এদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ইন্দোনেশিয়া তাদের কাছাকাছি সামুদ্রিক অঞ্চল দাবি করে আসছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code