ধরতে গিয়ে আসামির দায়ের কোপে এএসআই আহত

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

ধরতে গিয়ে আসামির দায়ের কোপে এএসআই আহত

Manual6 Ad Code

মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামের এ ঘটনায় আহত হন সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই ) বিকাশ চন্দ্র দাস। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, নারায়নপাশা গ্রামের জালাল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে ধরতে রাত দুইটার দিকে পুলিশ গেলে তিনি পুলিশের এএসআই বিকাশকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আসামিকে আটক করে পুলিশ।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাশেদুল ইসলাম জানান, বিকাশকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওই কর্মকর্তা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code