ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে চরম মূল্য দিতে হবে : কাদের

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে চরম মূল্য দিতে হবে : কাদের

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে সম্প্রদায়িক মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

তিনি বলেছেন, মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এটা ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ। ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে এই কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।

রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশের মানুষ যখন ইংরেজি নতুন বর্ষবরণের আনন্দ উৎসবে ঠিক সেই মুহূর্তে এটা বর্বোরোচিত আক্রমণ। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের প্রতিরোধ করব, পরাজিত করব, ইনশাল্লাহ। কোনো অপশক্তি চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর হামলার নিন্দা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code