নতুন প্রেমিক খুঁজছেন সেলেনা তাও আবার বাজে ছেলে

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

নতুন প্রেমিক খুঁজছেন সেলেনা তাও আবার বাজে ছেলে

Manual8 Ad Code

সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক : অল্প বয়সেই আকাশছোঁয়া তারকাখ্যাতি পেয়েছেন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। কৈশোরেই আরেক তারকা জাস্টিন বিবারের প্রেমে মজেছিলেন তিনি। তবে বিবারের সাথে প্রেমের সমাপ্তি ঘটিয়ে অনেকটা একাকী দিন কাটাচ্ছেন আলোচিত এই পপ গায়িকা। আর একাকীত্ব কাটাতেই নতুন প্রেমিক খুঁজছেন তিনি।

এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কেমন প্রেমিক চাই সেলেনার? সম্প্রতি সেলেনাকে ঠিক এমনই প্রশ্ন করা হয়েছিল ম্যারিক্ল্যারি ম্যাগাজিনে। আর এমন প্রশ্নে সেলেনা বলেন, বাজে ছেলেদের আমার বেশ ভালো লাগে। তাদের প্রতি বেশ দুর্বলতাও কাজ করে আমার ভিতর। নতুন প্রেমিক হিসেবে তাই বাজে ছেলেদের কাউকে বেছে নিতে চাই!
সেলেনার এমন জবাবের পর থেকে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তাহলে কি কেটি পেরির সাবেক প্রেমিক ওরল্যান্ড ব্লুমের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা। কেননা, বেশ কিছুদিন আগে মান্ডালা বে’র একটি নাইট ক্লাবে তাদের একসঙ্গে দেখা যায়। মিডিয়া জগতে ‘ব্যাড বয়’ হিসেবে বেশ খ্যাতি রয়েছে ব্লুমের।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code