নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ

Manual4 Ad Code

বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ। টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে তারা নতুন সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

Manual5 Ad Code

রোববার (১৩ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ অফিসের ফেসবুক পেজে দেয়া হয় এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত বৈশ্বিক সংস্থাটি। সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

এছাড়া, ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজির ১৬ দফা বাস্তবায়নে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ।

মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হওয়ায় বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code