নবীগঞ্জের বহুরূপী মনির ৬ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

নবীগঞ্জের বহুরূপী মনির ৬ বছরের কারাদণ্ড

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বহুরূপী প্রতারক নারী ফরজুন আক্তার মনিকে (৪০) ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম সরকার আসামী ফরজুন আক্তার মনির উপস্থিতিতে মামলার রায় ঘোষনা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ফরজুন আক্তার মনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের জহুর উদ্দিনের মেয়ে।

 

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পিপি অ্যাডভোকেট মোস্তাফা দেলোয়ার আল আজহার, অ্যাডভোকেট গোলাম আজম। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাওসার আহমদ।

 

Manual7 Ad Code

এ প্রসঙ্গে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পিপি অ্যাডভোকেট মোস্তাফা দেলোয়ার আল আজহার বলেন, আদালত সার্বিক দিক বিবেচনা করে বহুরূপী মনিকে ৬ বছরের কারাদণ্ড, ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, এতে আমরা ন্যায় বিচার পেয়েছি।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতারক নারী ফরজুন আক্তার মনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে ভুঁইফোড় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ভুয়া সংগঠনের নেত্রী, ফেসবুক কর্তৃক ব্রান্ড গবেষক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়, স্থানীয় সংসদ সদস্যের মেয়েসহ বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মানুষকে হয়রানী করে আসছিল।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এছাড়া বহুরূপী মনি পুরুষ সেজে নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলার সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগমকে যৌন হয়রানি মূলক ম্যাসেজ দিয়ে হয়রানি করে আসছিল।

 

Manual8 Ad Code

এসব বিষয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ আহমদ আজাদ ফরজুন আক্তার মনিকে ডেকে এনে এসব কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় মনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে সাংবাদিক এম এ আহমদ আজাদকে নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করে একাধিক মানহানিকর পোস্ট করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর এম. এ আহমদ আজাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরের জে.কে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

 

গ্রেফতারের পর নবীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফরজুন আক্তার মনি নারী না পুরুষ এ ব্যাপারে মনির মেডিকেল পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। পরে তিন মাস কারাভোগের পর উচ্চ আদালতের জামিনে এসে ফের মানহানিকর ও আদালতের আদেশ নিয়ে আদালত অবমাননাকর পোস্ট করতে থাকে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code