নবীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

নবীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Manual1 Ad Code

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার আইনগাঁও নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক দিন ধরে মহাসড়ক সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীনভাবে অজ্ঞাত পরিচয়ের ওই মহিলা চলাফেরা করতো। কেউ জিজ্ঞাসা করলে সঠিক করে নাম ঠিকানা বলতো পারতো না। সবাই তাকে ‘পাগলী’ নামেই ডাকতো।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সোমবার সকালে মহাসড়কের আইনগাঁও নামকস্থানে ক্ষতবিক্ষত একটি মৃতদেহের ১০/১২ খন্ড দেখে তারা শেরপুর হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

Manual3 Ad Code

হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা যাচ্ছে, রাতের কোন এক সময় মহিলা রাস্তা পারাপারের সময় কোন গাড়ী তাকে চাপা দিয়েছে আর এতেই মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code