নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) উপজেলার আউশকান্দির আলমপুর গ্রামবাসীদের উদ্যোগে এই ঘোড়া দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন। আলমপুর গ্রামে প্রায় দেড়শত বছর থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Manual7 Ad Code

ঘোড়া দৌর প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চলের ৭জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী সেলিম আহমদের কিলিফটন নামের ঘোড়া। ২য় স্থান লাভ করে সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের শামীম আহমদনের পঙ্খিরাজ ঘোড়া, ৩য় ও ৪র্থ স্থান অর্জন করে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের রমজান আলীর ঘোড়া।

Manual1 Ad Code

প্রতিযোগিতা শেষে সাবেক মেম্বার মছদ্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি রঙ্গীন টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১৭ইঞ্চি রঙ্গীন টেলিভিশন ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি ১৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, প্যানেল চেয়ারম্যান সাহিদুর রহমান, খালেদ আহমদ জজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code