নবীগঞ্জে কৃষকলীগ ও যুবলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

নবীগঞ্জে কৃষকলীগ ও যুবলীগ সভাপতি গ্রেফতার

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবীগঞ্জের নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে কৃষকলীগ-যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি দুই ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- কুর্শি ইউপি কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ (মেম্বার) আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মেম্বারকে পুলিশ আটক করে ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানো বিস্ফোরক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে গোপন সুত্রের ভিত্তিতে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সামন থেকে ইউপি মেম্বার এবং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক এমপি আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজীর ঘনিষ্ট লোক দিলবার আহমেদ দিলকাছকে (৬২ ) গ্রেফতার করা হয়েছে। ধৃত দিলকাছ মিয়া কুর্শি গ্রামের মৃত তরিক আহমদের ছেলে।

 

Manual2 Ad Code

তাকে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী পুড়ানো মামলার তদন্তে প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন।

 

এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত ডেভিলদের গ্রেফতারে পুলিশ তৎপরতা জোরদার করেছে।

 

Manual1 Ad Code

এদিকে নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে বৃহস্পতিবার ভোররাতে আউশকান্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র এবং ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য।

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআইনরুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতারন করেন।

Manual4 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৯ ফেব্রুয়ারী নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code