নবীগঞ্জে গ্রামীন সড়কের বেহাল দশা, ভোগান্তি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

নবীগঞ্জে গ্রামীন সড়কের বেহাল দশা, ভোগান্তি

Manual3 Ad Code

এম. এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের একটি রাস্তার করুন দশা। বর্ষা মৌসুমে ৬ মাসই ওই সড়কে কাদা আর পানি অতিক্রম করে চলাচল করতে হয়। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কাদার মধ্যে অনেক কষ্ট করে যাতায়াত করেন। তাদের এই দূর্ভোগ দেখার যেন কেউ নেই। গত কয়েকদিন ধরে ওই সড়কটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় হচ্ছে।

Manual6 Ad Code

জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রাম থেকে বের হয়ে উপজেলা সদর, স্কুল, মাদ্রাসা, কলেজ, অফিস, আদালত হাট বাজারের যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে জিয়ারপুর নতুন বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলো মিটারের সড়ক। এই আড়াই কিলোমিটারের সড়ক বর্ষা মৌসুমে কাদাযুক্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়। প্রতিদিন পায়ের জুতা হাতে নিয়ে কাদামাটি অতিক্রম করে স্কুল, মাদ্রাসা কলেজেসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন অবহেলিত কয়েকটি গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওই গ্রামে বর্ষা মৌসুমে আগন্তুক অতিথিরা এসে বিপাকে পড়েন। তারা কোন যান বাহন বা রিক্সা নিয়েও যাতায়াত করতে পারেন না। গ্রামের মধ্যে কোন বিয়ে অনুষ্ঠানসহ কোন বিশেষ আয়োজন হলে গ্রামবাসী চরম বিপাকে পড়েন। কাদা মাটির এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে উপজেলা জুড়ে চলছে সরকারের উন্নয়নের রুল মডেল নিয়ে আলোচনা-সমালোচনা।

Manual6 Ad Code

স্কুল ছাত্রী রুজিনা আক্তার জানান, আমাদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। বর্ষা মৌসুমে কাদামাটি অতিক্রম স্কুলে আসা যাওয়া করতে হয়।

স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ওই এলাকার জনসাধারণ কাদা অতিক্রম করে চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার সাধারণ লোকজনকে।

Manual4 Ad Code

এ বিষয়ে দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার চিন্তা-চেতনায় এই রাস্তাটি সংস্কার ও কাদা মুক্ত করার খেয়াল রয়েছে। বরাদ্দ পেলেই যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শুরু করবো। এমন বন্দী দশা থেকে মুক্তি পেতে চান বহরমপুর গ্রামবাসী এবিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ নেওয়ার জোড়ালো দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code