নবীগঞ্জে তিন সন্তনের জননীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

নবীগঞ্জে তিন সন্তনের জননীকে পিটিয়ে হত্যা

Manual3 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শিশু বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে তিন সন্তনের জননী মেহেরুন্নেছাকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার উমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মেহেরুন্নেছা উমরপুর গ্রামের সাফিজুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী সাফিজুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ করে জানান, মেহেরুন্নেছার সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী ঘরের আফজাল মিয়ার স্ত্রী সামিউন্নেছার। বাকবিতন্ডার এক পর্যায়ে সামিউন্নেছা উত্তেজিত হয়ে মেহেরুন্নেছাকে পিটিয়ে আহত করে।

পরে সামিউন্নেছার পক্ষ নিয়ে তার স্বামী আফজাল মিয়া ও রুবেল মিয়া তার পক্ষ নিয়ে আবারও মেহেরুন্নোছাকে একা পেয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Manual8 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, নিহতের মুখ ও নাক দিয়ে অতিরিক্ত রক্তকরণের ফলে মৃত্যু হয়েছে মেহেরুন্নেছার।

Manual2 Ad Code

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ওই এলাকায় কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। মেহেরুন্নেছা নামে যে মহিলার মারা গেছে সে স্টোক করে মারা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code