নবীগঞ্জে পানিতে ডুবে শিশু ও যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭

নবীগঞ্জে পানিতে ডুবে শিশু ও যুবকের মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের আব্দুল বাছিত মিয়ার মেয়ে ফারিয়া আক্তার (২) পরিবারের লোকদের অগোছরে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ফারিয়াকে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পুকুরে ভাস্যমান অবস্থায় শিুশুটির লাশ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

এদিকে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে রহস্যজনক ভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার ১নং বড়ভাকৈর ইউনিয়নের নব দাশের পুত্র ভৈরব দাশ (৩২) মৃত্যুবরণ করে।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, ভৈরব দাশ নেশা জাতীয় কিছু খেয়ে বাড়ীর পুকুরে গোসল করতে নামলে সে পানিতে ডুবে মারা যায়। অনেকে বলছেন সে হার্ট এট্যাক করে মারা গেছেন। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code