সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সালামত মিয়া (২৪) নামে এক যুবক বিষপান করে ২দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু বরণ করেছেন।
উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত দিনারপুর এলাকার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা জান।
সুত্রে জানা যায়, উপজেলার পানিউমদা পুর্বপাড়া গ্রামের শাওন মিয়ার ছেলে সালামত মিয়া পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকালে বাড়ীর সকলের অগোচরে বিষপান ছটফট করতে তাকে। বাড়ীর লোকজন তাকে উদ্বার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু বরণ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সালামতের লাশ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি