নবীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

নবীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

Manual2 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার নামকস্থানে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে গোবিন্দ দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত গোবিন্দ দাশ নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকার বাসিন্দা বলে জানাগেছে।আহতদের উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে নবীগঞ্জ থেকে শেরপুরগামী ইমা পরিবহনের একটি বাস বাংলাবাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী গোবিন্দ দাশ নিহত হন। আহত হয় দুই পরিবহনের আরও আটজন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code