নবীগঞ্জে সরকারী কাজে বাদা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৭

নবীগঞ্জে সরকারী কাজে বাদা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২

Manual1 Ad Code

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ থানার সামনে সরকারী জায়গাতে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারনের সময় সরকারী কাজে বাদা দেয়ার অভিযোগে নবীগঞ্জে একাধিক মামলার আসামী নুরুল আমীন (৩৮)সহ দুই জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে হবিগঞ্জ আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের ওয়াতির আলীর ছেলে একাধিক মামলার আসামী নুরুল আমীনের সাথে একই গ্রামের মৃত রয়মান আলীর ছেলে মিজানুর রহমানের সরকারী জায়গা দখল নিয়ে দীর্ঘ দিন ধওে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুর রহমান বিরোধীয় ওই জায়গা সীমানা নির্ধারনের জন্য আসলে নুরুল আমীনের লোকজন বাদা দেয়। এক পর্যায়ে নুরুল আমীনের লোকজন সার্ভেয়ারের উপর হামলা করার চেষ্টা করলে পুলিশ এগিয়ে আসে এবং হামলাকারী নুরুল আমীন ও মিজানুর রহমান (৪৫) কে গ্রেফতার করে।

Manual7 Ad Code

পরে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করে। এ ঘটনায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

এ ব্যাপারে সার্ভেয়ার আমিনুল ইসলাম জানান, এটিএম রুবেল এর অভিযোগের প্রেক্ষিতে কর্তপক্ষের নির্দেশে এলজিইডি’র সার্ভেয়ারসহ সরজমিনে আসলে দু’ পক্ষের মধ্যে মারামারি পরিস্থিতি সৃষ্টি হয়। পরে আমরা চলে আসি।

Manual6 Ad Code

এদিকে এলাকাবাসী জানান, সার্ভেয়ার পূর্ব নোটিশ ব্যতিত ঘটনাস্থলে আসার কারনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code