নবীগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

নবীগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও প্রযুক্তি মেলা শুরু

Manual1 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

এ উপলক্ষে মঙ্গলবার (০৮ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা হল রুমে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ্রের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার দুলাল উদ্দিন, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, করগাও ইউপি চেয়ারম্যান সাঈম উদ্দীন, দৈনিক স্বদেশ বার্তা’ স্টাফ রিপোর্টার আশাহিদ আলী আশা, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক তরুণকন্ঠ’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কুদরত আলী,স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মকসুদুল আলম।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এরআগে ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা প্রাঙ্গণ অনলাইন কৃষি সেবা, বীজ সংরক্ষণ প্রযুক্তি, পতিত জমি ব্যবহার প্রযুক্তি, মাটি স্বাস্থ্য সু-রক্ষা প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিতে ধান চাষসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code