নবীগঞ্জে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭

নবীগঞ্জে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই

Manual3 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কস্থ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

Manual4 Ad Code

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজারের জাফর এন্ড সায়রা মার্কেটের গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরণের তেল ও ইলেক্ট্রোনিক মালামালের দোকান জননী ট্রের্ডাস এ হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। সাথে সাথে আগুনের তাপ তীব্র আকার ধারণ করে এবং দ্রুত পাশের দোকানঘর সীমা ইনঞ্জিনিয়ারিংসহ আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের মালিক ছাদিক মিয়া সু-চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করতে থাকেন।

Manual3 Ad Code

খবর পেয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলাম জানান, অগ্নিকান্ডের সূত্রপাত কোথা থেকে বলা যাচ্ছেনা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code