নবী (স:) এর ব্যাঙ্গচিত্র আকা সেই কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

নবী (স:) এর ব্যাঙ্গচিত্র আকা সেই কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের নবী (স:) এর ব্যাঙ্গচিত্র আকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন, এমন সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। আর তাতেই মারা যান লার্স ভিকস।

 

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

 

জানা যায়, ২০০৭ সালে লার্স ভিকসের আঁকা নবীর ব্যাঙ্গচিত্র প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়। পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এরপর থেকেই তাকে দেওয়া হতো পুলিশি নিরাপত্তা।

 

সড়ক দুর্ঘটনায় পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।

 

Manual4 Ad Code

বিবিসির সূত্রে জানা যায়, লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

 

২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code