নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান-কাউন্সিলরসহ নিহত ৬

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪

নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান-কাউন্সিলরসহ নিহত ৬

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
অসহযোগ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) দুপুরে মাধবদী বাজার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিক। তিনি বলেন, ঘটনা সত্য। মাধবদীর পরিস্থিতি উত্তাল রয়েছে। আক্রমণকারীরা শিক্ষার্থী কি না এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আক্রমণকারীদের বেশির ভাগ শিক্ষার্থী নয়, এমনটা জানিয়েছে স্থানীয় সূত্র।

 

Manual5 Ad Code

জানা যায়, দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী ও মাধবদীর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়। হঠাৎ আওয়ামী সমর্থকদের গুলি উপেক্ষা করে তাদের ওপর চড়াও হলে আওয়ামী সমর্থকরা দৌড়ে পালাতে থাকে। এ সময় ৬ জন আওয়ামী সমর্থক দৌড়ে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা মসজিদ থেকে ধরে বের করে এনে মসজিদের সামনেই এলোপাতাড়ি পিটিয়ে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- চরদিগলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০), মাধবদী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নওশের (৪০) ও অজ্ঞাত আরও একজন।

 

এ বিষয়ে মাধবদী থানায় যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code