নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে প্রাণ গেলো ৩১ জনের

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে প্রাণ গেলো ৩১ জনের

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে গির্জায় অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জন মারা গেছেন। এতে আহত হন আরও ৭ জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

 

Manual3 Ad Code

তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

Manual8 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের বেশিরভাগই শিশু।

 

দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code