নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫৪

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫৪

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতেউও রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৫৪ জন নিহত হয়েছে। আবারও হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

Manual3 Ad Code

 

দল বেঁধে বন্দুকধারীরা মোটরসাইকেলে গত রোববার গ্রামের নিরীহ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করলে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

 

Manual1 Ad Code

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই এলাকার বহু ঘর ও দোকান পুড়ে গেছে। যে সব মানুষ পালাতে চেষ্টা করেছেন তাদের গুলি করা হয়েছে।

 

প্লাতেউও রাজ্যের কানেম এলাকার গারগা জেলার জেষ্ঠ্য কাউন্সিলর ইয়ায়ু আবুবকর বলেন, আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝোঁপের মধ্যে পাওয়া মরদেহসহ এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১৫৪।

 

নিহতদের সংখ্যা প্রাথমিকভাবে ধারণার চেয়ে প্রায় তিনগুণ বেশি। এর আগে সোমবার ৫০ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

 

আবুবকর বলেন, বন্দুকধারীদের সন্ধানে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মুহাম্মদ বলেন, সশস্ত্র অস্ত্রধারী ও বোকো হারামের যোদ্ধারা এ হামলার জন্য দায়ী। এখন যা ঘটছে তা হলো- বোকো হারাম ও দস্যুদের মধ্যে অপবিত্র মেলবন্ধনের ফল।

 

Manual7 Ad Code

দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী সাদিয়া উমর ফারুখ বলেন, আমি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাস্তুচ্যুতদের খাবার, পানি, কম্বল ও তাঁবু সরবরাহের নির্দেশ দিয়েছি।

 

নাইজেরিয়া আফ্রিকার জনবহুল দেশগুলোর একটি। দেশটিতে ২০ কোটির বেশি মানুষের বাস। দেশটির উত্তর অংশে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code