নাজমা-অপুর নেতৃত্বেই যুব মহিলা লীগ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

নাজমা-অপুর নেতৃত্বেই যুব মহিলা লীগ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কমিটি অপরিবর্তিত রয়েছে। এবারও সভাপতি হিসেবে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে করা হয়েছে অপু উকিলকে।

শনিবার সম্মেলনের পর কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ঢাকা মহানগরের দুই শাখারও কমিটি ঘোষণা দেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফার নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফা রহমান।

Manual1 Ad Code

নতুন কমিটির সভাপতি হিসেবে নাজমা আক্তারের নাম প্রস্তাব করেন সাবিনা আক্তার তুহিন। এতে সমর্থন দেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিসহ অন্যরা।

Manual2 Ad Code

সাধারণ সম্পাদক পদে অপু উকিলের নাম প্রস্তাব করেন বিলুপ্ত কমিটির সহ-সভাপতি শীলারা জামান। এতে সমর্থন দেন মামুনি ভূইয়াসহ অন্যান্যরা।

Manual3 Ad Code

২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। সভাপতি পদে নির্বাচিত হন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক হন অপু উকিল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code