নারী ঘটিত কারণে সিএনজি চালক মামুনকে খুন করে বন্ধু উত্তম

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

নারী ঘটিত কারণে সিএনজি চালক মামুনকে খুন করে বন্ধু উত্তম

Manual8 Ad Code
সিএনজি চালক মামুন হত্যার আসামী উত্তম দাস।

 

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর সিএনজি চালক মামুন হত্যাকা-ের ঘাতক উত্তম দাসকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

Manual3 Ad Code

সোমবার (২১ অক্টোবর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে খুনি উত্তম দাস। এরআগে রোববার (২০ অক্টোবর) রাতে জগন্নাথপুর থানা পুলিশ ঘাতক উত্তম দাসকে গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

ঘাতক উত্তম দাস জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বিবেশ দাসের ছেলে।

Manual3 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “নিহত মামুন ও গ্রেপ্তারকৃত উত্তম তারা দুই বন্ধু ছিল। তবে, নারী ঘটিত কারণে তাদের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। এক পর্যায়ে উত্তম রোল দিয়ে পিটিয়ে তার বন্ধু মামুনকে হত্যা করে লাশটি খালে ফেলে দেয়।”

Manual1 Ad Code

 

গত ১৮ অক্টোবর সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যে সমদ গ্রামের আবদুল মালিকের ছেলে সিএনজি চালক মামুন হোসেনের লাশ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের পাশে একটি খাল থেকে উদ্ধার করে থানা পুলিশ।

 

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code