নারী নির্যাতনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ পর্যায়ে

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

নারী নির্যাতনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ পর্যায়ে

Manual5 Ad Code

download-1

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, নারীর ওপর নির্যাতনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ পর্যায়ে।বেগম রোকেয়া শত বাধা সত্ত্বেও নারীসমাজকে স্বাবলম্বী করতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। বর্তমানে আমাদের সমাজ অনেক দিক দিয়ে অগ্রগতি সাধিত হলেও নারীরা সমাজে এখনো নানাভাবে বঞ্চনার শিকার।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনে ছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতি জীবনের এই তিনটি ক্ষেত্রে নারীকে স্বায়ত্তশাসিত ও আত্মমর্যাদাশীল হতে তিনি গভীরভাবে উদ্বুদ্ধ করেছিলেন। আর এ জন্য তিনি বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে।

Manual4 Ad Code

খালেদা জিয়া বলেন, বর্তমানে নারী নির্যাতন মহামারি আকার নিয়েছে। নারীমুক্তির দিশারি মহিয়সী নারী বেগম রোকেয়ার দেশে এই অরাজকতা দূরীভূত করে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন বিএনপি প্রধান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code