নাসিরনগরে হামলায় আরও ৯ জন আটক

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

নাসিরনগরে হামলায় আরও ৯ জন আটক

Manual1 Ad Code

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় আরো নয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে ও আগের আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ৩০ অক্টোবরের (রোববার) হামলার ঘটনায় করা দুটি মামলায় গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদলের এক নেতাসহ ৩৩ জনকে আটক করে পুলিশ। এর আগে কয়েক দফায় ১১ জনকে আটক করা হয়। আজকের পর আটকের সংখ্যা দাঁড়াল ৫৩।

এদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে নাসিরনগরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয়। এরপর গত বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। এরপর পুলিশি নিরাপত্তা জোরদার করা হলেও একই এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code