নায়িকা হয়েই ফিরছেন দিঘী!

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

নায়িকা হয়েই ফিরছেন দিঘী!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :কিছুদিন আগে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা পি এ কাজলের পরিচালনায় ‘অশিক্ষিত ছেলে’ ছবির মাধ্যমে শাকিব খানের বন্ধুর চরিত্রে পর্দায় ফিরবেন দিঘী! তবে সেটা আর হয়নি। তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না? অবশ্যই ফিরবেন। তবে সেটা সময় সুযোগ মতো। আর সেই সময় আর সুযোগ হলেই দেশসেরা নায়িকা হয়েই তিনি পর্দায় হাজির হবেন।

Manual2 Ad Code

দিঘী জানিয়েছিলেন, আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দিঘী একরকম, এখনকার দিঘী একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।

Manual3 Ad Code

তাহলে আলোচিত এই দিঘী পর্দায় ফিরছেন। আপাতত এটুকুই নিশ্চিত। তবে কবে ফিরছেন? তার জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতেই হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code