নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৯

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৯

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (০৯ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Manual3 Ad Code

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন।

 

তিনি আরও বলেন, এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেনে আনবে।

 

Manual1 Ad Code

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন ফায়ার সার্ভিসের কমিশনার ডেনিয়েল নিগ্রো। তিনি জানান, ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code