নিরপেক্ষ ইসি গঠন করবেন রাষ্ট্রপতি : ফখরুল

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

নিরপেক্ষ ইসি গঠন করবেন রাষ্ট্রপতি : ফখরুল

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করবো রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটি মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন। যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য হবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, আমরা বরাবরেই ইতিবাচক রাজনীতি করি এবং এই ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়েই নির্বাচন কমিশন গঠন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কখনও ফলপ্রসূ ও কার্যকরী হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। কারণ একটি সহনশীল সমঝোতার মধ্যে দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। সেটা রাষ্ট্রপতিও বলেছেন, সেজন্য তাঁকে (রাষ্ট্রপতি) ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আশা করবো রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Manual8 Ad Code

তিনি বলেন, যদি নিরপেক্ষ সার্চ কমিটি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হয়, এদেশের মানুষ কখনও তা গ্রহণ করবে না।

Manual7 Ad Code

তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক-প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আজ তার ৮১তম জন্মবাষির্কী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code