নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বাসদ

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বাসদ

Manual7 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব দাবি জানায় দলটি।

Manual2 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

Manual3 Ad Code

দলটি জানিয়েছে, অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শুধুমাত্র রুটিন কাজ পরিচালনাকারী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি বিধান করতে হবে। এই ধরনের অর্ন্তর্বতীকালীন সরকার ব্যবস্থা কীভাবে দল নিরপেক্ষ করা যায়, সে বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় মতামত সৃষ্টি করা জরুরি মনে করে বাসদ।

সংলাপ শেষে বাসদ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি, সরাসরি নির্বাচনের মাধ্যমে তিন আসনে একজন করে নারী প্রতিনিধি নির্বাচিত করা।

Manual8 Ad Code

বাসদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- জাতীয় সংসদে ১০০ জন নারী সংসদ সদস্য রাখা, সরাসরি নির্বাচনের মাধ্যমে তিন আসনে একজন করে নারী প্রতিনিধি নির্বাচিত করা, নির্বাচন কমিশন গঠনের জন্য আলাদা আইন করা, নির্বাচন কমিশনের জন্য আলাদা বাজেট দেওয়া, নির্বাচনী জামানত ৫ হাজার টাকার বেশি না করা ও নির্বাচনী ব্যয় ১০ লাখের মধ্যে সীমিত রাখা, নির্বাচিত প্রতিনিধিদের জন্য আজীবন সম্মানী ভাতা চালু করা। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচিত করা, পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা ও নির্বাচনী বিরোধ মেটানোর জন্য স্বতন্ত্র ও আলাদা আদালত গঠনের দাবি জানায় দলটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code