নির্দেশনা লঙ্ঘন করেই দলীয় কনভেনশনে বক্তৃতা দেবেন পম্পেও!

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

নির্দেশনা লঙ্ঘন করেই দলীয় কনভেনশনে বক্তৃতা দেবেন পম্পেও!

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

চলতি সপ্তাহে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে বক্তৃতা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Manual6 Ad Code

 

যদিও প্রেসিডেন্টের নিযুক্ত কূটনীতিকরা এরকম কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে বলা হচ্ছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

Manual6 Ad Code

 

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিওট এঞ্জেল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীদের দীর্ঘদিনের ব্যাখ্যা অনুসারে পম্পেওর এই পরিকল্পিত বক্তব্য রাজনৈতিক তৎপরতার ওপর আইনি বিধিনিষেধের লঙ্ঘন ঘটবে।

 

২৪ জুলাই প্রকাশিত হওয়া এক নির্দেশনা কেবল বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করেছে। দেশের বাইরের সব কূটনৈতিক ও কনস্যুলার পোস্টে এই নির্দেশনা পাঠানো হয়, যাতে রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে কর্মকর্তারা এই তা মেনে চলেন।

 

এমনকি ব্যক্তিগত সময় কাটানো ও কেন্দ্রীয় কর্মস্থলের বাইরে থাকা অবস্থায়ও যাতে রাজনৈতিক চর্চা না করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে এতে।

Manual7 Ad Code

 

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পম্পেও। তিনি নিজেও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা মনে পোষণ করেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

দলীয় কনভেনশনে মঙ্গলবার জেরুজালেম থেকে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নামেই ওই কেবলটি প্রচার করা হয়েছিল। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট কিংবা রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তা দলীয় প্রচারসহ রাজনৈতিক তৎপরতায় অংশ নিতে পারবেন না।

 

কাজেই রিপাবলিকান দলের কনভেনশনে দেয়া পম্পেওর বক্তৃতা সেই নির্দেশনার লঙ্ঘন ঘটবে কিনা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে কোনো জবাব পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code