নির্বাচনকে বিতর্কিত করেছে বিএনপি : হানিফ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

নির্বাচনকে বিতর্কিত করেছে বিএনপি : হানিফ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি পরাজয়ের শঙ্কা থেকেই নির্বাচনকে বিতর্কিত করেছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কোনো তথ্য ছাড়াই বলা হয়েছে, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে সবসময় একটা নেতিবাচক চিন্তা কাজ করে। তাদের লক্ষ্য হলো- নির্বাচনে পরাজয় হলে যেন কথা তুলতে পারেন।

তিনি আরো বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জে উপ-নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল, এখনো আছে। দুটি নির্বাচনেই মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে।

Manual6 Ad Code

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর। এই নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, দোলোয়ার হোসেন, শামসুন নাহার চাঁপা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, রিয়াজুল কবির কাউসার, মেরিনা জাহান কবিতা, শাম্মী আহমেদ, মারুফা আক্তার পপি প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code