নির্বাচনে সংহিংসতা: ভাইসহ কারাগারে ইউপি চেয়ারম্যান টিপু

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

নির্বাচনে সংহিংসতা: ভাইসহ কারাগারে ইউপি চেয়ারম্যান টিপু

Manual1 Ad Code

চেয়ারম্যান টিপু খান।


মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ইউপি নির্বাচনে সংহিংসতার ঘটনায় করা মামলায় টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রোববার (২৭ মার্চ) দুপুরে আত্মসমর্পন করে জামিন নিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গেলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

মামলার এজহার ও কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে স্বসস্ত্র হামলার অভিযোগ উঠে। এঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত ১৩ জানুয়ারী টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খানসহ ৭ জনের নাম উল্ল্যেখ ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের নামে রাজনগর থানায় মামলা (নং-১১/২০২২) দায়ের করেন।

 

Manual5 Ad Code

পরে উচ্চ আদালত থেকে তারা ৬ সপ্তাহের আগাম জামিন নেন এবং তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

রোববার দুপুরে জামিনের জন্য টিপু খান, তার ভাই দিপু খান ও আলাউর মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্থন ও জামিন আবেদন করেন। এসময় আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক দিপঙ্কর বলেন, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code