নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : সেতুমন্ত্রী

Manual2 Ad Code

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ আগষ্ট) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Manual2 Ad Code

কাদের বলেন, বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে তারা যদি ২০১৪ সালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে।

আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হতে পারে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না বলেও এসময় উল্লেখ করেন তিনি।

Manual4 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে তার নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আপনারা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেখে আসুন। মওদুদ আহমেদের বাড়ির সামনে আওয়ামী লীগ কিংবা পুলিশের কোনো সদস্য নেই। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ২২ বছর ধরে ঈদের আগে তিনি কখনও বাড়িতে যাননি। এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। এখন মওদুদ সাহেব অবরোধের নাটক করছেন।

Manual5 Ad Code

সেতুমন্ত্রী বলেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে।  আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেছি- যাতে পশুবাহী গাড়ি থেকে যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code