নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে

Manual6 Ad Code

বাংলাদেশ সফরত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তবে এসব নিয়ে এখন কিছু বলা যাবে না।

Manual2 Ad Code

সোমবার (0৬ নভেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, মূলত থমাস এ শ্যানন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। এরপর বাংলাদেশের চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন। বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

Manual1 Ad Code

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে থমাস এ শ্যাননের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন, ঢাকা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রিফম্যান, ভারপ্রাপ্ত উপ-সহকারী সচিব থমাস ভাজদা, বিশেষ সহকারী লিসা বুজেনাস, রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার উইলিয়াম মোয়েলা এবং রাজনৈতিক কর্মকর্তা (নোটটেকার) রুম্মান দস্তগির উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাজনীতি বিষয়ক সেক্রেটারি থমাস এ শ্যানন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে রবিবার ঢাকা আসেন। সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করবেন। তারই অংশ হিসেবে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন শ্যানন।

Manual2 Ad Code

এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। গুলশান কার্যালয়েই ওই সাক্ষাৎ অনুষ্ঠান হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code