নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পার্টি অফিস দখল

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পার্টি অফিস দখল

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দশ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা পার্টি অফিসটি দখল করেছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন।

 

বুধবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামীলীগ এর তিন তালা বিশিষ্ট কার্যালয় ভবনের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় উক্ত সংগঠনটি।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

জুলাই যোদ্ধা সংগঠনের আহবায়ক রায়হান অপু জানান, আওয়ামীলীগ এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে শিক্ষার্থীদের জন্যে জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে।

 

এসময় তার সাথে সহকর্মী রুবেল ইসলাম, হাফিজুর, সোহেল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পার্টি অফিস দখল

Manual8 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code