সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বন্যা ও প্রচুর বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ৩৯ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ২৪ জনের বেশি। বুধবার নেপালের সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশটিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে বিপুলসংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি স্কুলের অংশবিশেষ ধসে পড়লে দুই শিশু প্রাণ হারায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাংকা নাথ ধাকাল জানিয়েছেন, গত সোমবার থেকে বিভিন্ন জেলায় বন্যা আর ভূমিধসের কারণে ৩৩ জনের মৃত্যু ও আরও ২৩ জন নিখোঁজ হয়েছে।
বন্যাকবলিত গ্রামগুলো থেকে উদ্ধারকারীরা হেলিকপ্টার ও রাবারের নৌকা ব্যবহার করে শতাধিক লোকজনদের উদ্ধার করেছে।
ঝাংকা নাথ ধাকাল আরও বলেন, আমরা সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছি। আমাদের উদ্ধারকর্মীরা সারা রাত ধরে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
গত বছর ভয়াবহ ভূমিকম্পের পর থেকে নেপালের লাখ লাখ মানুষ এখনো তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বাস করছে। গত বছর ভূমিকম্পে দেশটিতে প্রায় নয় হাজার মানুষ মারা যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য কাঠমান্ডু পোস্ট।
Design and developed by ওয়েব হোম বিডি