সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
নেপালে ভূমিধসে অনন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে দুই ডজনের বেশি মানুষ।
শনিবার রাতে সিন্ধুপালচক জেলার বারহাবিস গ্রামীণ পৌরসভা-৭ এ ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বারহাবিজ গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা।
তিনি জানান, জেলার ভিরকহারকা এলাকায় ভূমিধসে ৯টি ঘরবাড়ি ভেসে গেছে। ২০-২৫ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র: এএনআই।
Design and developed by ওয়েব হোম বিডি