নেশা করায় ছোট ভাইকে হত্যা করলেন বড় ভাই আটক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

নেশা করায় ছোট ভাইকে হত্যা করলেন বড় ভাই আটক

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত শাহজাহান (২৬) গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার ছিলেন তিনি। এ ঘটনায় বড় ভাই মো. আব্দুল কাদির (৩২)-কে আটক করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, সিন্দুরখান ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আসি। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বড় ভাই আব্দুল কাদিরকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদির খুনের ঘটনা স্বীকার করেছে। আব্দুল কাদির পুলিশকে জানান, নেশা করে শাহজাহান ভাইদের সঙ্গে নানান সময় খারাপ ব্যবহার করতেন। প্রায় এক বছর ধরে বুঝিয়েও কোনো লাভ হয়নি। গত এক সপ্তাহ ধরে শাহজাহানের দুর্ব্যবহার বেড়ে যায়। মঙ্গলবার রাতে নেশা করে এসে বিছানায় ঘুমিয়ে পড়েন তিনি। তারপর তাকে রশি দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলেন বড় ভাই আব্দুল কাদির।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code