নোবিপ্রবির হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

নোবিপ্রবির হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Manual7 Ad Code

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণার পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে হলটিতে তল্লাসি চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

গত শনিবার সিগারেট খাওয়া নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুবর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে রোববার (০১ সেপ্টেম্বর) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র হলটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code