পবিত্র লাইলাতুল মিরাজ ৪ মে

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

পবিত্র লাইলাতুল মিরাজ ৪ মে

Manual4 Ad Code

Lailatul_meraj

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : আগামী ৪ মে (বুধবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশননের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৩৭ হিজরি, ৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।

ইসলাম ধর্ম মতে, ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিবাগত পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে নবীদের জামায়াতে ইমামতি করে তিনি ‘বোরাক’ নামের বাহনে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় (ঊর্ধ্বলোকের শেষ সীমার বরই গাছ, ফেরেশতারা এরপর আর যেতে পারে না) উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিলেন আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল (আ.)। তারপর সেখান থেকে তিনি ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার (সাক্ষাৎ) লাভ করেন। সেখান থেকে তিনি আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মেরাজকালে মহানবী (সা.) সৃষ্টিজগতের সবকিছুর রহস্য স্বচক্ষে দেখেন বলেও উল্লেখ আছে। তবে কোনো কোনো ইসলামী চিন্তাবিদদের মতে, মহানবীর (স.) মেরাজ দৈহিক নয়, বরং ছিল আত্মিক আরোহণ। শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code