পরিচয় মিললো টম ইমাম জুটির, মুখ খুললেন তারা

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

পরিচয় মিললো টম ইমাম জুটির, মুখ খুললেন তারা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই টম ইমাম ও মিষ্টি ইমাম নামের এক যুগলের বিবাহবার্ষিকীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হওয়ায় তাদের নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। তবে এর জবাবও দিয়েছেন টম ইমাম।

 

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম বিষয়টি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বড়াবাড়ি না করার অনুরোধ করেছেন তিনি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

টম ইমাম বলেন, স্ত্রীর সঙ্গে আমার তোলা বেশ কিছু ছবি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে অনেকেই ভাইরাল করছেন। অনেক খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?

 

টম ইমাম এর আগে এক আমেরিকানকে বিয়ে করেছিলেন। তিনি প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান। প্রথম বিয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি বলে জানিয়েছেন।

Manual1 Ad Code

 

২০১৯ সালে টম ইমাম এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমি আমার স্ত্রীকে এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার কোনো বয়স নেই। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি, তেমনি আপনিও আমাদের শ্রদ্ধা করুন।

Manual8 Ad Code

 

জানা গেছে, টম ইমাম ও স্ত্রীর মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশী নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি এইচএসসি পাশ করেন পটুয়াখালী জুবেলী হাইস্কুল থেকে। ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code