পরিবহণের ভাড়া কমবেতো?

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

পরিবহণের ভাড়া কমবেতো?

Manual1 Ad Code

download (1)

সুরমা মেইল নিউজ : জ্বালানী তেলের দাম কমানোর ঘোষণা আসার পর এবার গণপরিবহণের ভাড়া কমানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়াও ১ পয়সা কমা উচিত। প্রতি লিটারে যদি তেলের দাম ১০ টাকা কমে, তাহলে প্রতি কিলোমিটারে ভাড়া কমবে ১০ পয়সা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

সেতুমন্ত্রী আরো বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আভাস দিয়েছেন। এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code