সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের কোনও সদস্য মদ খেলেই জেলে যেতে হবে পরিবারের সব প্রাপ্তবয়স্ক সদস্যকে। এমন আইনই আনতে চলেছে ভারতের বিহার সরকার। গতকাল শনিবার রাজ্য বিধানসভায় ‘বিহার মদ্য নিষেধ ও আবগারি বিল, ২০১৬’ পেশ করেছে নীতীশ সরকার। এই বিল চারমাস আগে তৈরি মদ্যপান নিরোধক আইনকে আরও শক্তিশালী করবে বলে সরকারের দাবি।
বিলে বলা হয়েছে, পরিবারের কোনো সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে ওই পরিবারের প্রাপ্তবয়স্কদেরও সাজা ভোগ করতে হবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই বিলটি নিয়ে আলোচনা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি