পাওনা টাকার জেরে কুলাউড়ায় ব্যবসায়ী জয়নাল হত্যা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

পাওনা টাকার জেরে কুলাউড়ায় ব্যবসায়ী জয়নাল হত্যা

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলউড়ায় মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার মূল আসামি মসনবী উর রাহিম প্রকাশ মুছা পুলিশের হাতে আটক হয়েছে।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গৌরাং গোলা গ্রাম থেকে মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মসনবী উর রাহিম মুছাকে গ্রেপ্তার করে।

 

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা পৌণে ৬টার দিকে মামলার প্রধান আসামি পাঁচপীর গ্রামের সামসুল আলমের ছেলে মসনবী উর রাহিম মুছা জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারে ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়াকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের নয়াবাগিচা মোস্তফা মিয়ার বাংলোর পাশে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

Manual3 Ad Code

 

স্থানীয়রা মুন্সি জয়নাল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ ঘটনায় নিহত মুন্সি জয়নাল মিয়ার ছেলে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন। নিহত মুন্সী জয়নাল মিয়ার কাছে টাকা পাওনার জের ধরে তাকে হত্যা করা হয় বলে আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code