পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আজ, প্রার্থী শাহবাজ ও কোরেশি

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আজ, প্রার্থী শাহবাজ ও কোরেশি

Manual7 Ad Code

কোরেশি (বামে) ও শাহবাজ (ডানে)। ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আজ (সোমবার) নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। রোববার (১০ এপ্রিল) মনোনয়নপত্র জমা দিন ছিলো।

 

পাকিস্তানের বিরোধী জোটের প্রার্থী ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual5 Ad Code

 

এর আগে গতরাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে ১৭৪টি ভোট পড়ে। পার্লামেন্টের ৩৪২ আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ছিল। ফলে, প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে যায়।

 

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান শাহবাজ শরিফই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

 

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ এতদিন প্রধান বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সূত্র : পার্সটুডে

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code