সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলেকে বিষপান করানোর পর মা রুবিনা খাতুনও বিষপান করে আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহননকারীরা হলেন-উপজেলার ভেড়ামারা গ্রামের কৃষক আব্দুল আলীমের স্ত্রী রুবিনা খাতুন (৩০) ও ছেলে রামিম (৫)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ভেড়ামারা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও ছেলে সবার অজান্তে দুপুরে বিষপান করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে এখন আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি