পারিবারিক কলহে গলায় ফাঁস দিলেন ইবি ছাত্রী

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

পারিবারিক কলহে গলায় ফাঁস দিলেন ইবি ছাত্রী

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পারিবারিক কলহের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ফাবিহা সুহা নামের ওই ছাত্রী ইবি’র আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামে। সুহার বাবা ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ সেলিম।

Manual5 Ad Code

 

জানা গেছে, মায়ের উপর অভিমান করে শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিবেশীদের বরাত দিয়ে সুহা’র শিক্ষক জানান, তার খালার বিবাহ বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রায়ই কথা কাটাকাটি হত সুহার। তার অভিযোগ ছিল মা তার থেকে তার খালাতো বোনকে বেশি প্রাধান্য দিত। এসব নিয়ে সুহা ও তার বাবার সাথে তার মায়ের মাঝে মধ্যেই ঝামেলা হতো। সর্বশেষ শুক্রবার মা তাঁকে বকাঝকা ও মারধর করেন। এতে তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। এই পারিবারিক কলহ ও মায়ের উপর অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

 

তিনি আরোও জানান, সুহার মা তাঁকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ থেকে আত্মহত্যা করতে পারে বিষয়টি ভাবেননি তিনি। এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সুহার শিক্ষকসহ সহপাঠীবৃন্দ।

Manual3 Ad Code

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এরকম ঘটনা খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code