সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্ন জগত পার্কে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অপরাধে যুবক-যুবতী ও পার্কের কর্মচারীসহ পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

জানা যায়, প্রেমিক-প্রেমিকাদের অনৈতিক কর্মকান্ড- চলে এমন সংবাদের ভিত্তিতে পার্কে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কক্ষে অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকায় হাতেনাতে যুবক-যুবতীসহ পাঁচজনকে আটক করছে পুলিশ। আটককৃতদের একজন দিনাজপুরের এবং বাকি চারজন ঠাকুরগাঁও সদর উপজেলার। পরে তাদের নিয়ে যাওয়া হয় নির্বাহী অফিসারের কার্যালয়ে। ঘটনার প্রেক্ষিতে পরে আটককৃতদের নিয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
এ বিষয়ে পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, পার্কের ভিতরে এমন অবৈধ কর্মকান্ডে লিপ্ত হওয়ায় এবং তাদের সহযোগিতা করার অপরাধে পার্কের স্টাফসহ ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে পার্কের ভিতরে যাতে আর এমন অনৈতিক কার্যকলাপ না ঘটে তার জন্য পার্কের মালিক সারওয়ার চৌধুরীকে সর্কত করা হয়েছে।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি