পা ভেঙে হাসপাতালে মেনন

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

পা ভেঙে হাসপাতালে মেনন

Manual5 Ad Code

পিছলে পড়ে বাম পায়ের হাড় ভেঙে গেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের। বৃহস্পতিবার (০৫ জুলাই) ভোরে হাঁটতে গিয়ে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য জানান।

Manual6 Ad Code

তিনি বলেন, মন্ত্রী ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল ছিল। মিন্টো রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে।

মাইদুল ইসলাম বলেন, পরে সকাল ৮টার দিকে মন্ত্রীকে স্কায়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে।

Manual2 Ad Code

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রীসভা গঠন করা হয়। ওইদিনই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গত ৩ জানুয়ারি মন্ত্রীসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code