‘পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা’

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

‘পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা’

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে জঙ্গি হানার সাথে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টার যোগসাজশের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

Manual4 Ad Code

শনিবার মিরপুর বধ্যভূমি প্রাঙ্গণে ২৫মে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল।

সভায মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্তকারীরা এখনও তৎপর রয়েছে। পাকিস্তান পরাজিত হয়ে গেছে, কিন্তু তাদের দোসররা পরাজয় না মেনে, সব সময়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ১৪দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই, এখন বাংলাদেশে জঙ্গিরা হানা দেয়। ওরা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের চূড়ান্তভাবে পরাজিত করার আহবান জানিয়ে নাসিম বলেন, আগামী নির্বাচন হবে ৭১-এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পারজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদীর দোসরদের মূল উৎপাটন করতে হবে।

Manual4 Ad Code

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। ২৫ মার্চের গণহত্যার সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন তাদের মতলব হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code